কালার কোডেড সহজ কোরআন শরীফ (বাংলা উচ্চারণ, অনুবাদ ও তাজবীদ সহ)
Product Short Description:
সহজ ও শুদ্ধভাবে পবিত্র কুরআন শরীফ শিক্ষার এক অনন্য মাধ্যম “সহজ কোরআন শরীফ “। কালার কোডেড তাজবীদ, স্পষ্ট বাংলা উচ্চারণ, সহজবোধ্য অনুবাদ এবং অত্যাধুনিক QR কোড অডিও সুবিধা সম্বলিত এই কোরআন শরীফটি আপনার প্রতিদিনের তিলাওয়াতকে করবে সম্পূর্ণ নির্ভুল। আকর্ষণীয় কাবার ডিজাইনে প্রিমিয়াম কোয়ালিটির এই কোরআনটি সংগ্রহ করুন “My Family Needs” থেকে।
কেন এই কোরআনটি অন্যদের চেয়ে আলাদা?
✅ সহজ কালার কোডিং সিস্টেম: কোরআনের আয়াতের নিচে ইখফা, ইদগাম, ক্বলক্বলা, গুন্নাহ ইত্যাদি তাজবীদের নিয়মগুলো বিভিন্ন রঙের মাধ্যমে এমনভাবে নির্দেশ করা হয়েছে, যা দেখে একজন সাধারণ পাঠকও বুঝতে পারবেন কোথায় কীভাবে উচ্চারণ করতে হবে। পৃষ্ঠার নিচেই কালার চার্ট দেওয়া আছে।
✅ নির্ভুল বাংলা উচ্চারণ : আরবির পাশাপাশি প্রতিটি শব্দের স্পষ্ট বাংলা উচ্চারণ দেওয়া আছে, যা নতুন পাঠকদের জন্য অত্যন্ত সহায়ক।
✅ অর্থপূর্ণ তিলাওয়াত : আয়াতের মর্মার্থ বোঝার জন্য রয়েছে প্রাঞ্জল ও সহজবোধ্য বাংলা অনুবাদ।
✅ স্মার্ট QR কোড অডিও: তিলাওয়াতের উচ্চারণ ঠিক হচ্ছে কিনা তা যাচাই করতে, পৃষ্ঠায় দেওয়া QR কোড স্ক্যান করলেই স্মার্টফোনে বেজে উঠবে অভিজ্ঞ কারীর কণ্ঠের অডিও তিলাওয়াত।
✅ দৃষ্টিনন্দন ডিজাইন ও কোয়ালিটি: কাবার গিলাফের আদলে তৈরি কালো ও সোনালী রঙের আকর্ষণীয় কভার এবং ভেতরে কালারফুল টেক্সট।
কারা এই কোরআনটি ব্যবহার করবেন?
✅ যারা নতুন করে সহীহ্ কুরআন পড়া শিখতে চাচ্ছেন।
✅ যারা কাজের ব্যস্ততায় মাদ্রাসায় গিয়ে পড়ার সময় পান না।
✅ বয়স্ক মা-বাবা কিংবা পরিবারের যেকোনো সদস্য, যারা ঘরে বসেই তাজবীদ চর্চা করতে চান।
প্রিয়জনকে ইসলামিক উপহার দেওয়ার জন্য এটি একটি চমৎকার পছন্দ।
স্পেসিফিকেশন :
✅ কভার: হার্ডকাভার (পবিত্র কাবার গিলাফ ডিজাইন)
✅ ভাষা: আরবি ও বাংলা
✅ ফিচার: তাজবীদ কালার কোড, উচ্চারণ, অর্থ এবং QR কোড।
