Leak-Proof Flip Pickle Jar with Strainer Separator (Hourglass Design)
স্মার্ট ফ্লিপ পিকেল জার – আচার ও জুস আলাদা করার কন্টেইনার
প্রোডাক্ট সম্পর্কে:
আচারের বয়াম থেকে আচার তুলতে গিয়ে হাত নোংরা হওয়া বা চামচ খোঁজার ঝামেলা আর নয়! আমাদের এই স্মার্ট ফ্লিপ পিকেল জার আপনার ডাইনিং টেবিলের জন্য এক দারুণ সমাধান। এর বিশেষ “আওয়ারগ্লাস (Hourglass)” ডিজাইনের কারণে আপনি জারটি উল্টে দিলেই আচারের তেল বা সিরকা নিচে চলে যায় এবং শুকনো আচার উপরে থেকে যায়। ফলে পরিবেশন করা হয় একদম সহজ। আবার কাজ শেষে জারটি সোজা করে রাখলে আচার পুনরায় তেল বা সিরকায় ডুবে থাকে, যা আচারকে দীর্ঘদিন ভালো রাখে।
প্রধান বৈশিষ্ট্য ও উপকারিতা:
✅ Wet & Dry Separation (জুস ও আচার আলাদা): জারটি উল্টে দিলেই লিকুইড অংশ ফিল্টার হয়ে নিচে চলে যায়, ফলে আপনি সহজেই আচার, জলপাই বা চেরি তুলতে পারেন।
✅লিক-প্রুফ ডিজাইন: এর ঢাকনায় উন্নতমানের সিলিকন রিং ব্যবহার করা হয়েছে, তাই কাত বা উল্টো করে রাখলেও তেল পড়ার কোনো ভয় নেই।
✅বড় ওপেনিং: এর মুখ যথেষ্ট বড়, তাই সহজে রিফিল করা যায় এবং পরিষ্কার করা সুবিধাজনক।
✅ মাল্টি-পারপাস: শুধু আচার নয়; জলপাই, চেরি, বা যেকোনো সিরকাযুক্ত সবজি (Pickled Vegetables) সংরক্ষণের জন্য এটি আদর্শ।
✅ ফুড গ্রেড ম্যাটেরিয়াল: এটি হাই-কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যা স্বাস্থ্যের জন্য নিরাপদ।
